শেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নিউজডেস্কঃ
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু। ওইসময় তিনি বলেন, বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেন এক ও অভিন্ন নাম। স্বাধীনতা অর্জনের পথে ১৭ এপ্রিল এক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দিন। একইদিন স্বাধীন সরকারের শপথ গ্রহণ ও ঘোষণা পাঠের দিন। কাজেই বাংলা ও বাঙালির ইতিহাসে এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মো. খোরশেদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সালাহউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপসচিব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, পৌর প্যানেল মেয়র কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন