শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

মোঃ নূর-ই- আলম চঞ্চল, শেরপুর প্রতিবেদকঃ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে উদ্বোধন শেষে শোভাযাত্রায় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপসচিব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী-পুরুষ নানা সাজে অংশ নেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া পৌর সভা হতে বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়িসহ বাংলার কৃষ্টি কালচারের নানান রকমের ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা নৃত্য, গান ও অভিনয়ে অংশ নেন।
এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বিসিকের আয়োজনে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশীয় নানান লোকজ সামগ্রীর স্টল বসে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন