সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত 

 

জামালপুর সংবাদদাতা।।

 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে সরিষাবাড়ী কলেজ মাঠে মাধ্যমিক স্কুল ও কলেজ শিক্ষার্থী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পরে নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশীদ এমপি। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ কান্তি দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    জামালপুরে মাইক্রোবাস ভর্তি Gillette ব্লেডসহ ২ চোরাকারবারি গ্রেফতার

    মোঃ নমশের আলম : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকা থেকে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার পিস Gillette ব্লেড ও একটি মাইক্রোবাসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন