জামালপুরের মাদারগঞ্জে গ্যাস কূপের খনন শুরু : দিনে পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

 

নিউজ ডেস্ক : 

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান কূপ খনন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এ খনন কাজ । 

১৬৭ কোটি টাকা ব্যয়ে এ খনন কাজ করছে বাপেক্স। প্রত্যাশানুযায়ী গ্যাস মিললে এ কূপ থেকে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এসময় বাপেক্স কর্মকর্তারা জানান, জামালপুর-১ অনুসন্ধান কূপটির গভীরতা দুই হাজার ৮০০ মিটার। এই কূপে গ্যাস পাওয়া গেলে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ হবে ২৮০ বিসিএফ, ভোক্তাপর্যায়ে যার মূল্য ১৬ হাজার ৬৫২ কোটি টাকা। ২০২৫ সালের এপ্রিল মাসে খনন কার্যক্রম সম্পন্ন হবে। গ্যাস পাওয়া গেলে উত্তোলন করা যাবে ২৫ থেকে ৩০ বছর।

জ্বালানী ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গ্যাসের সংকট কমাতে আগামী দুই বছরে সারা দেশে ১০০টি নতুন গ্যাসকূপ খনন এবং ৩১টি পুরোনো গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তবে আগামী ৫ থেকে ১০ বছরে নতুন আবাসিক সংযোগ দেওয়া সম্ভব হবে না।

উল্লেখ্য ২০১৭ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস অনুসন্ধান প্রকল্পের কাজ শুরু করে আজারবাইজানের প্রতিষ্ঠান সকার। তবে তারা খনন কাজ শেষ না করেই চলে যায়। দীর্ঘ সাত বছর পর জামালপুর-১ নামে কূপটির খনন কাজ আবারও শুরু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সচিব সাইফুল ইসলাম আরও বলেন, আনুমানিক চারটি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। প্রাথমিকভাবে এখানে ৪০০ বিসিএফ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সেই হিসাবে প্রতিদিন এখান থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। এখানে গ্যাস পাওয়া গেলে আশপাশে আরও কূপ খনন করা হবে। এতে স্থানীয়দের জীবনমান উন্নত হবে।

এসময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, জেলা ও উপজেলা প্রশাসনসহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

জামালপুরে মাইক্রোবাস ভর্তি Gillette ব্লেডসহ ২ চোরাকারবারি গ্রেফতার

মোঃ নমশের আলম : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকা থেকে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার পিস Gillette ব্লেড ও একটি মাইক্রোবাসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন