আন্তর্জাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অফ শেরপুরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রেসিডেন্ট হিসেবে বর্তমান সেক্রেটারি রোটার্যাক্টর আশিক মুন্না সাগর এবং রোটার্যাক্টর সাইফুল্লা রহমান ২০২৫-২৬ রোটাবর্ষের জন্য সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
গত ২১ জূন রোটারি মাধবপুরস্থ ক্লাব ভবনে বর্তমান ডায়নিমিক সফল প্রেসিডেন্ট রোটর্যাক্টর হান্নান এর সভাপতিত্বে ক্লাব মিটিং শুরু হলে প্রস্তাব ও সমর্থন এর মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
পাস্ট প্রেসিডেন্ট মোঃ নাজমুল আলম প্রেসিডেন্ট হিসেবে আশ্বিক মুন্না সাগর এবং সেক্রেটারি হিসেবে সাইফুল্লাহ রহমানের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে করতালি দিয়ে সমর্থন করেন।
এ সময় রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ডাক্তার রতন চন্দ্র দাস রেড ক্রিসেন্ট শেরপুর ইউনিটের অফিসার,
রোটার্যাক্ট কেন্দ্রীয় কমিটির সদস্য রোটার্যাক্টর শুভ ঘোষ, রেডক্রিসেন্ট এর যুব প্রধিন সিফাত সহ ৪০ জন রোটার্যাকটর উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের নতুন প্রেসিডেন্ট সেক্রেটারিকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারি তাদের রোটাবর্ষের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।








