শেরপুরে সাংবাদিকদের হামলার ঘটনাস্থল পরির্দশনে অতিরিক্ত ডিআইজি

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্রে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের খবর কাভারেজ করতে যাওয়া সাংবাদিকদের উপর কতিপয় এলাকাবাসীদের হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক। মঙ্গলবার (২৭মে) বিকেলে দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন তিনি।

এসময় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ প্রশাসন সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখেছে। যার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি।এ বিষয়ে আইগত যেসব পদক্ষেপ রয়েছে, তাই গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের উপর চড়াও হয়ে হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন