ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে বি এন পি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শেরপুর-৩ আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাহমুদল হক রুবেল বলেন বিএনপি সব সময়ই ব্যবসায়ীদের পাশে ছিল-আছে এবং ভবিষ্যতে ও থাকবে।

তিনি শনিবার শেরপুর জেলার অন‍্যতম বৃহৎ সংগঠন ‘ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লি: এর’ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণ দানকালে এ কথা বলেন।

ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক সভায় সমিতির ক্যাশিয়ার জাহিদুল হক মনিরের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান মক্কু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব. শাহজাহান আকন্দ, যুগ্ম-আহবায়ক মো: আব্দুল মান্নান ও স্থানীয় কালের চেয়ারম্যান মো: আবু সালেহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৮-২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলের দু:শাসনের কথা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। খুন গুম হামলা মিথ্যা মামলা ব্যাংকের টাকা লুট এবং সব টাকা বিদেশে পাচারের বিশ্ব রেকর্ড করেছে আওয়ামীলীগ।

তিনি বলেন, আমরা এখন ক্ষমতায় নেই। এখন ও বিরোধী দলেই আছি। তার পর ও ব্যবসায়ী ভাইরা যেসব সমস্যার কথা বললেন, তা স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে কাজগুলো দ্রুত করার জন্য অনুরোধ করবো।

তিনি বলেন, এ দেশ আমাদের, কারো বা কোন দলের ব্যক্তিগত দেশ নয়। অনুষ্ঠানে তিনি ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি” সংগঠনের উদ্যোগে অটোরিকশা পেলেন প্রতিবন্ধী রফিকুল

    ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি”-এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৫৫) কে একটি অটোরিকশা উপহার দেওয়া হয়েছে।…

    বিস্তারিত পড়ুন...

    ঝিনাইগাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু, ঘাতক মাইক্রোবাস ও চালক আটক

      দৈনিক শেরপুর নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫   শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বড় রাংটিয়া…

    বিস্তারিত পড়ুন...

    One thought on “ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে বি এন পি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন