বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেসেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সভা ও ইফতার মাহফিল হোটেল রাজমণিতে অনুষ্ঠিত হয়েছে, এ সময় উপজেলা ফারিয়ার সভাপতি জিল্লুর রশিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলম। বিশেষ অতিথি জেলা ফারিয়ার দপ্তর সম্পাদক মোজাম্মেল হক।
ঝিনাইগাতী ফারিয়ার জয়েন্ট সেক্রেটারি শরাফত হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা ফারিয়ার সেক্রেটারি রিপন রায়, ঔষধের ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি ছামিউল হক, সাধারণ সম্পাদক শাহ জালাল, সহ-সভাপতি গোলাম রাব্বানী টিটু,। নালিতাবাড়ী উপজেলা ফারিয়ার সভাপতি সৈয়দ মহসিন, সেক্রেটারি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।
এই সময় বক্তারা বাংলাদেশের ঔষধ শিল্প সমৃদ্ধি করতে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।








