ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ট্রাক-সিএনজির সংঘর্ষ, নিহত ৩, আহত ২

 

অনলাইন ডেস্ক :

 

ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ভাইটকান্দি এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ফুলপুর উপজেলার হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, “একটি যাত্রীবাহী সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাইটকান্দির চওড়া বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী প্রাণ হারান।”

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

রোটার‍্যাক্ট ক্লাব অব শেরপুর এর নয়া কমিটি গঠন

আন্তর্জাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অফ শেরপুরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে বর্তমান সেক্রেটারি রোটার‍্যাক্টর আশিক মুন্না সাগর এবং  রোটার‍্যাক্টর সাইফুল্লা রহমান ২০২৫-২৬…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে সাংবাদিকদের হামলার ঘটনাস্থল পরির্দশনে অতিরিক্ত ডিআইজি

  শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্রে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের খবর কাভারেজ করতে যাওয়া সাংবাদিকদের উপর কতিপয় এলাকাবাসীদের হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন