ধানের ট্রাকে গাঁজা পাচার : বিপুল পরিমাণ গাঁজা, ট্রাক ও ধানসহ আটক-১

 

দৈনিক শেরপুর রিপোর্ট :

 

অভিনব কায়দায় ধান বোঝাই ট্রাকে করে গাঁজা পাচারকালে মো. হেলাল উদ্দিন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

২৬ ডিসেম্বর সকাল ৮ টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকা হতে ২৯.৪ কেজি গাঁজা ও নগদ টাকাসহ হেলাল উদ্দিন (৪৬) কে গ্রেফতার করা হয়। তিনি (হেলাল উদ্দিন) শেরপুর জেলার নকলা উপজেলার মধ্য কায়দা গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে।

আজ শুক্রবার র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪, জামালপুর এর একটি অভিযানিক দল। অভিযানে মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন (৪৬) কে ২৯ কেজি ৪০০ গাঁজাসহ গ্রেফতার করে র‌্যাব। এসময় ১টি ট্রাক, ট্রাকে থাকা পৌনে ষোল টন ধান এবং নগদ ৫১,০৮০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের র্পূবক আসামি ও আলামত থানার হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

রোটার‍্যাক্ট ক্লাব অব শেরপুর এর নয়া কমিটি গঠন

আন্তর্জাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অফ শেরপুরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে বর্তমান সেক্রেটারি রোটার‍্যাক্টর আশিক মুন্না সাগর এবং  রোটার‍্যাক্টর সাইফুল্লা রহমান ২০২৫-২৬…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে সাংবাদিকদের হামলার ঘটনাস্থল পরির্দশনে অতিরিক্ত ডিআইজি

  শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্রে বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের খবর কাভারেজ করতে যাওয়া সাংবাদিকদের উপর কতিপয় এলাকাবাসীদের হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন