কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার :

 

গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-১, গাজীপুর-এর যৌথ অভিযানে তাকে জামালপুর জেলার রশিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বাদীর বাড়িতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় রাব্বি শেখসহ ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল। পূর্ব শত্রুতার জেরে তারা ৯০ বছর বয়সী নাসির পালোয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপর নির্মমভাবে হামলা চালায়। এতে গুরুতর আহত হন নাসির পালোয়ান। হামলাকারীরা বাড়ির সামনের দোকান ভাঙচুর করে।

পরবর্তীতে গুরুতর আহত নাসির পালোয়ানকে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই ২০২৫ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তারিখঃ ২৬/০৬/২০২৫)।

র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে এবং র‌্যাব-১ এর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল ১৯ জুলাই রাত ২টা ১৫ মিনিটে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৮ নম্বর আসামি রাব্বি শেখ ওরফে নাওফেল রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর জেলার কোনাবাড়ী থানার মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন