শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক, শেরপুর :

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন : মো. টুটুল হাওলাদার (৪৮) – ৩০ দিন, দিলীপ চন্দ্র ঘোষ (৫০) – ৩০ দিন, মো. শাহিনুর রহমান শাহিন (৩৩) – ৩০ দিন, মো. ইয়াসিন (২৫) – ৩ দিন, মো. বাবুল মিয়া (৪৫) – ৩ দিন

রাতভর অভিযান

উপজেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার ভোররাতে (রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী দণ্ডাদেশ দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শেরপুরের নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। তবুও কিছু প্রভাবশালী সিন্ডিকেট নিয়মিতভাবে নদী, খাল ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

সতর্ক করে ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, “সরকারি সম্পদ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। অবৈধ বালু উত্তোলন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কেউ যদি নিয়ম ভাঙে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান চলমান থাকবে।”

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন