টুঙ্গিপাড়ার মানব পাচার মামলার আসামী সাজিদুল গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি । নিউজ ডেস্ক :

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার মানব পাচার মামলার এজাহারনামীয় আসামী মোঃ সাজিদুল ইসলাম (৩৯)‌কে জামালপুর জেলার বকশীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে ও ১১ জুন ২০২৫ খ্রিস্টাব্দে ভিকটিমকে সৌদি আরবে নেওয়ার কথা বলে আসামী সাজিদুল ইসলাম ভিকটিমের কাছ থেকে তিন লাখ টাকা নেন। কিন্তু পরে তাকে সৌদি আরব না নিয়ে কুয়েতে পাচার করা হয় এবং সেখানে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ভিকটিম কুয়েত সেনাবাহিনীর সহায়তায় দেশে ফিরে এসে ক্ষতিপূরণ চাইলে আসামী টাকা দিতে অস্বীকার করে এবং দুর্ব্যবহার করে। এ ঘটনায় ভিকটিম গোপালগঞ্জ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে টুঙ্গিপাড়া থানায় এফআইআর হিসেবে মামলা রুজু করা হয়। মামলা নং-০৪, তারিখ ০৩/০৭/২০২৫, ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/১০।

মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব-১৪ এর জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল ১৪ জুলাই রাত অনুমান ৯টা ৪৫ মিনিটে জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন ষাঁড়মারা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সাজিদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাজিদুল ইসলামের পিতার নাম ওয়াজেদ আলী আনসারী, তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

পরে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন