নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

 

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেলে পৌর শহর ও পাহাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে নালিতাবাড়ী পৌর এলাকার আড়াইআনী চকপাড়া মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বাবুল মিয়া ওই এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুইটি বিয়ে করেছিলেন। কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘরটি ভাড়া নিলেও আর্থিক সংকটে সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। মাঝে মধ্যে স্ত্রীসহ সেখানে রাত যাপন করতেন তিনি। শুক্রবার রাতে স্থানীয় একটি দোকান থেকে কয়েল কিনে ঘরে যান বাবুল মিয়া। শনিবার দুপুরে স্থানীয়রা ঘরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানিয়েছে, মরদেহের কান দিয়ে রক্ত বের হচ্ছিল।

অন্যদিকে বিকেল ৫টার দিকে উপজেলার দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে জীর্ণশীর্ণকায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে ওই এলাকায় ঘুরতে দেখা যাচ্ছিল। মরদেহের আশেপাশে হাতির পায়ের চিহ্নও দেখা গেছে বলে জানান এলাকাবাসী।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “আড়াইআনী চকপাড়া থেকে উদ্ধার হওয়া মরদেহের কান দিয়ে রক্ত ঝরছিল। এটি রাতের কোনো ঘটনার অংশ হতে পারে বলে প্রাথমিক ধারণা। অন্যদিকে পাহাড়ি এলাকায় উদ্ধার হওয়া মরদেহটির আশেপাশে হাতির পায়ের ছাপ পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন