শেরপুরে সেনা সদস্য ও পরিবারের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগে মানববন্ধন

নিউজ ডেস্ক :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত গ্রামে এক সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা সিরাজি, শরিফ রব্বানী ও আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করেন, গত ৬ জুলাই দক্ষিণ কান্দুলী গ্রামে সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে ছুটিতে আসা এক সেনা সদস্য ও তার পরিবারের সদস্যরা চাচাতো ভাই জুয়েলদের পরিবারের উপর হামলা চালায় এবং বাড়ি-ঘর ভাঙচুর করে।

ভুক্তভোগী জুয়েল জানান, “সীমানার প্রাচীরকে কেন্দ্র করে আমাদের চাচাতো ভাইদের সঙ্গে দ্বন্দ্বের শুরু। পরে ওই সেনা সদস্য বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমার ছোট ভাই ইউসুফ আলী গুরুতর জখম হন। বাড়ির মহিলারাও লাঞ্ছনার শিকার হয়েছেন। এখনো আমাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।”

জুয়েল আরও জানান, “আমরা পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ অবস্থায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করছি।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে হামলাকারী সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দৈনিক শেরপুর | অনলাইন ডেস্ক

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন