নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৬০ বোতল বিদেশী মদ জব্দ, র‌্যাবের অভিযান

মোঃ নমশের আলম :
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করেছে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকায় একটি পিকআপ আটক করা হয়। এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালকসহ অজ্ঞাতনামা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ২৬০ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা বলে জানায় র‌্যাব।
র‌্যাব জানায়, সীমান্ত এলাকা থেকে এই বিপুল পরিমাণ বিদেশী মদ ঢাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক কারবারিরা পিকআপ ফেলে পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে।
র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে আরও জানানো হয়, পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত পিকআপ ও মদ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র‌্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার শুরু থেকে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মাদকবিরোধী অভিযানে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’
  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন