শেরপুরে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৯ ট্রাক জব্দ, ৯ জনের জেল 

নিউজ ডেস্ক, শেরপুর

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫

শেরপুরের নালিতাবাড়ীতে বালুমহাল বিলুপ্ত ঘোষণা এবং সব ধরণের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও গভীর রাতে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অভিযোগে ৯টি ট্রাক জব্দ এবং ৯ জন ট্রাকচালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার (৫ জুলাই) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সাজাপ্রাপ্তরা হলেন – জামির হোসেন (কালাকুমা), গাজী শেখ (ময়মনসিংহ, চুরখাই), রাকিব হোসেন (ময়মনসিংহ, চুরখাই) আব্দুল রাসেল (ময়মনসিংহ, চুরখাই), জহুরুল ইসলাম খোকন (নালিতাবাড়ী, কালাকুমা), রুকন (ত্রিশাল, বাগান গ্রাম)

৭ দিন সাজাপ্রাপ্তরা হলেন – আরিফুল ইসলাম সোহাগ (মধ্য কটিরচর পাড়া, নালিতাবাড়ী), মমিন মিয়া (পাকুন্দিয়া, কিশোরগঞ্জ), আব্দুল কাদির (আন্ধারুপাড়া, নালিতাবাড়ী)

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ঘোষণা অনুযায়ী ভোগাই নদীসহ শেরপুরের সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং বালু উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও দীর্ঘদিন ধরে ভোগাই নদীর কালাকুমা ও আশপাশের এলাকায় গভীর রাতে বালু উত্তোলন চলে এবং রাত থেকে ভোর পর্যন্ত তা ট্রাকে করে বহন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কালাকুমা ও বৈশাখী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯টি ট্রাক জব্দ এবং অবৈধ বালু পরিবহনে জড়িত চালকদের হাতে-নাতে আটক করা হয়।

এ ধরনের অভিযান চলমান থাকবে এবং জেলার নদী ও পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন – জানিয়েছেন অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন