শেরপুর সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, ট্রলি ফেলে পালালো চোরাকারবারীরা

মোঃ নমশের আলম :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী মায়াঘাসি এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি ট্রলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত শাড়ি ও ট্রলির বাজারমূল্য প্রায় ৬৬ লাখ ৭২ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মায়াঘাসি এলাকায় অভিযান চালান। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯৮৮ পিস ভারতীয় শাড়ি ও একটি শ্যালু ইঞ্জিনচালিত ট্রলি উদ্ধার করা হয়।

বিজিবি ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, পিপিএম বলেন,

> “চোরাকারবারীরা বিজিবিকে দেখে পালিয়ে গেলেও ফেলে যাওয়া মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ ৭২ হাজার টাকা।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

জব্দকৃত শাড়ি ও ট্রলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে কাপড়, জিরা, চশমা, প্রসাধনী ও মাদকপণ্য আসার প্রবণতা রয়েছে, যেগুলো প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন