শেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় গ্রেফতার ২, আদালতে প্রেরণ

 

মোঃ নমশের আলম : 

 

শেরপুর জেলার নালিতাবাড়ীতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সফরকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার প্রস্তাবিত দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে গত সোমবার (২৬ মে) এলাকা পরিদর্শনে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পরিদর্শন শেষে ফেরার পথে দাওধারা এলাকায় তাঁর গাড়িবহরের পেছনে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি।

হামলায় এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, ইন্ডিপেনডেন্ট টিভির মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্রসাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলামসহ অন্তত ছয়জন সাংবাদিক আহত হন।

এ ঘটনার পর ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওইদিন রাতেই আহত সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ রাতেই গ্রেফতার অভিযানে নামে। অভিযানে দাওধারা এলাকা থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫) কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বুধবার (২৮ মে) দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার অভিযান চলছে।

সাংবাদিক মহল ও সচেতন নাগরিক সমাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন