নালিতাবাড়ীতে র‍্যাবের অভিযানে ৭৩৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, শেরপুর

শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অভিযানে ৭৩৬ বোতল বিদেশি মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাদকুচি এলাকার একটি পাহাড়ি পাড়ায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে বাদকুচি এলাকায় বিদেশি মদ পরিবহনের প্রস্তুতি নিচ্ছে একদল মাদক ব্যবসায়ী। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় অভিযান চালিয়ে মো. নাছির মিয়া (৪২), পিতা–আফজাল হোসেন, গ্রাম–মানিকচাঁন পাড়া, থানা–নালিতাবাড়ী, জেলা–শেরপুরকে আটক করা হয়।

তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৭৩৬ বোতল বিদেশি মদ, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৮৬ হাজার টাকা।

আটক নাছির মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রবর্তিত হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সূত্র: র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন