নিজস্ব প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী থানার সীমান্তবর্তী এলাকা থেকে ৮১ বোতল বিদেশি মদ ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ মে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতীর খৈলকুড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ আটক করা হয়। পিকআপে থাকা দুই ব্যক্তি—মো. আব্বাস আলী (২০), পিতা: আজাদ হোসেন, গ্রাম: নলকুড়া এবং মো. শহিদুল ইসলাম (২৬), পিতা: জয়নাল আবেদীন, সাং: গজারীপাড়া—উভয়েই ঝিনাইগাতী থানার বাসিন্দা।
তাদের হেফাজত থেকে উদ্ধার করা ৮১ বোতল বিদেশি মদের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪৩ হাজার টাকা। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








