নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) ভোরে উপজেলার রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, শুক্রবার দিবাগত রাতে মাদকচোরাকারবারিরা মদ পাচারের উদ্দেশ্যে রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ির পাশে ১২টি বস্তায় এসব মদ আবর্জনার নিচে ঢেকে রাখে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদগুলো ঝিনাইগাতীর ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করানো হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।








