নালিতাবাড়ীতে অবৈধ পথে ভারতে যাওয়া ৮ বাংলাদেশী গ্রেফতার

 

নিউজ ডেস্ক:

 

অবৈধভাবে ভারতে গিয়ে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ফেরত আসার পথে পৃথক অভিযানে ৮ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বিজিবি’র সহায়তায় গত ১১ ও ১৩ মে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন– নাটোরের সিংড়া উপজেলার জিয়ারুল রহমান (৪৮), তার ছেলে আফ্রিদি (২০), আব্দুল সরদার (২০), বস্তিয়ার আলম (২৩), মুকুল সরদার (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদরের আয়াতুল্লাহ (৪৫), দুলাল উদ্দিন (৩১) ও শাহাবুল (২১)। এদের সবাই অবৈধপথে ভারতে প্রবেশ করে বিভিন্নস্থানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত ১১ মে সকালে পাঁচজন ব্যক্তি নালিতাবাড়ীর সমশ্চুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহে খবর পেয়ে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং ভারতীয় পরিচয়পত্র (আধার কার্ড) জব্দ করা হয়।

পুনরায় ১৩ মে রাতে বুরুঙ্গা পোড়াবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে আরও তিনজনকে আটক করে বিজিবি। পরদিন তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুই দফায় আটক আটজনকে যথাক্রমে ১২ ও ১৪ মে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন বলছে, সীমান্তপথে অবৈধ যাতায়াত রোধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন