শেরপুরে যৌথ অভিযানে ১১৭ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

 

দৈনিক শেরপুর রিপোর্ট:

 

শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১১৭ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্প এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), শেরপুর। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা ৩৫ মিনিটে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া মাদক কারবারির নাম মোঃ জাহিদ মিয়া (৩৪)। তিনি শেরপুর জেলার নকলা উপজেলার ফেরুসা দড়িপাড়া গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও ডিবির যৌথ দল প্রথমে খোয়ারপাড় এলাকায় অবস্থান নেয়। পরে তথ্যের ভিত্তিতে তারা চাপাতলী এলাকায় অভিযান চালিয়ে জাহিদ মিয়াকে একটি অটোরিকশা ও ১১৭ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করে। জব্দকৃত মদের মোট পরিমাণ ৫২ লিটার ৮৭৫ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫৮ হাজার টাকা।

পরবর্তীতে আটক মাদক কারবারিকে জব্দকৃত আলামতসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন