নিজস্ব প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ৫নং সদর ইউনিয়নের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পার্শ্বে এক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে একই রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৩১ হাজার টাকা বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।








