দৈনিক শেরপুর রিপোর্ট।।
শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদ ও একটি অটোরিকশা জব্দ করেছে র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের সদস্যরা।
র্যাব- ১৪, জামালপুর এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঝিনাইগাতী থানার রাংটিয়া এলাকায় অভিযান চালায়। ওই সময় ৩ নম্বর নলকুড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থান থেকে ৪০ বোতল বিদেশি মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মদে মোট পরিমাণ ছিল ১৫,০০০ মিলিলিটার, যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা বলে জানা গেছে।
র্যাব-১৪ জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও অটোরিকশা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।









Awesome https://lc.cx/xjXBQT
Very good https://short-url.org/10VGf