বিএনপি নেতা বাদল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শেরপুরে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক, দৈনিক শেরপুর:

 

 

শেরপুরে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বাদলের নিজ এলাকা ভীমগঞ্জ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শেরপুর সদর উপজেলার ভাতশালা ও কানাশাখোলা হয়ে শহরে প্রবেশ করে।

মানববন্ধনে নিহত বাদলের স্ত্রী পপি বেগম ছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, জেলা তাঁতিদলের আহ্বায়ক লালন মোল্লা, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছানুয়ার হোসেন ছানু, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল প্রমুখ।

বক্তারা বলেন, “গত ২৫ ফেব্রুয়ারি বিএনপি নেতা বাদলকে পরিকল্পিতভাবে পথরোধ করে কুপিয়ে হত্যা করা হয়। মামলার পরও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা সাধারণ মানুষ ও বাদীর পরিবারের জন্য উদ্বেগজনক।”

তারা আরও অভিযোগ করেন, “পতিত আওয়ামী সন্ত্রাসীদের হাতেই বাদল খুন হয়েছেন। প্রশাসন যদি যথাসময়ে ব্যবস্থা নিত, তাহলে এই হত্যাকাণ্ড ঘটত না। দোষীদের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

 

 

মানববন্ধন শেষে বাদলের স্ত্রী পপি বেগম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত স্মারকলিপি দেন, যাতে সকল আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।

 

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন