শেরপুরে হত্যা ও নারী নির্যাতন মামলার জেল পলাতক দুই আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধি:

র‍্যাব-১৪, জামালপুর এর পৃথক দুটি অভিযানে শেরপুর জেলা কারাগার থেকে পলাতক দুই হাজতীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নারী নির্যাতন মামলার আসামি আফরোজ আলী (২৮) ও হত্যা মামলার আসামি রাজিব মিয়া (২৯)।

 

 

র‌্যাব – ১৪, জামালপুর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায় গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী হামলা চালিয়ে ৫১৮ জন হাজতী ও কয়েদীদের পালাতে সহায়তা করে। এ ঘটনার পর র‍্যাব-১৪ পলাতকদের তালিকা সংগ্রহ করে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

 

 

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে, ৩ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় জেল পলাতক হাজতী আফরোজ আলী (২৮) কে আটক করা হয়। তিনি শ্রীবরদী থানার মামলা নং-০৮, নারী নির্যাতন ১১(গ) ধারায় অভিযুক্ত ছিলেন।

 

 

অপরদিকে, একই দিনে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে শেরপুর সদর থানার পশ্চিম শেরি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার জেল পলাতক হাজতী রাজিব মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়। তিনি শ্রীবরদী থানার মামলা নং-০৭/২০২৩, পেনাল কোড ১৮৬০ এর একাধিক ধারা অনুযায়ী অভিযুক্ত ছিলেন।

 

 

গ্রেফতারকৃত দুই হাজতীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন