দৈনিক শেরপুর রিপোর্ট :
শেরপুরের নালিতাবাড়িতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।
সোমবার (১০ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে উপজেলার ভোগাইপাড়, ছয়আনী ও গোবিন্দনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযানে— এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল জব্দ, ১০টি বালুর মাচা ধ্বংস করা সহ ২০টি ড্রেজার মেশিন এবং অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানিয়েছেন, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদী সংরক্ষণে মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তাই ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








