ঢাকায় দস্যুতাসহ হত্যার আসামি শ্রীবরদীর হেলাল র‌্যাবের হাতে আটক

 

দৈনিক শেরপুর রিপোর্ট ।।

 

ঢাকার দক্ষিণখানে চাঞ্চল্যকর দস্যুতাসহ হত্যা মামলার আসামি শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া গ্রামের মো. আব্দুল মালেক এর ছেলে মো. হেলাল (৪৪) কে আটক করেছে র‍্যাব- ১৪, জামালপুর ক্যাম্প।

র‌্যাবের একটি অভিযানিক দল ১ মার্চ শনিবার সন্ধ্যা অনুমান ৬ টার দিকে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কলাকান্দি এলাকা থেকে মো. হেলাল (৪৪) কে আটক করে র‌্যাব। সে রাজধানী ঢাকার দক্ষিণখান থানা এলাকার একটি দস্যুতাসহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

রবিবার দুপুরে র‍্যাব- ১৪, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, মামলার বাদী সেতু রানি পাল (৩৪) এর স্বামী , পিতা-মৃত সুনীল চন্দ্র পাল‌ দক্ষিণখান থানার কাওলার শিয়ালডাঙ্গা রোডে ফার্মেসিতে ঔষধের ব্যবসাসহ বিকাশ/নগদ এর ব্যবসা করতেন। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল সাড়ে এগারোটায় ধৃত হেলাল সহ আসামিরা দোকানে হামলা করে সুনীল চন্দ্র পাল‌ তাদের হাতূড়ির আঘাতে গুরুতর জখম করে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে এক ছিনতাইকারীকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় কুমার পালকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী সেতু রানি পাল (৩৪) দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন। ধৃত আসামিকে ডিএমপি‘র দক্ষিণখান থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন