ঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

দৈনিক শেরপুর রিপোর্ট ।।

 

“বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইগাতী বাজারের ধানহাটিতে এই সভা অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিট পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মো. আমিনুল ইসলাম বলেন, “বিট পুলিশিং সেবার মাধ্যমে সামাজিক সমস্যা সমাধান করা সম্ভব। তাই বিট পুলিশের কার্যক্রমকে আরো জোড়দার করতে হবে। মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের পুলিশ সর্বদাই প্রস্তুত রয়েছে। মাদক ও জুয়ার বিষয়ে কোন আপস নেই। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।’

সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শাহ্ শিবলী সাদিক। সভায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, বাল্য-বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং সহ নানা অপরাধ বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পুলিশিং কমিটির সদস্য, জনপ্রতিনিধিগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন