৭০ মামলায় সাজাপ্রাপ্ত শেরপুরে দুই সহোদর ঢাকা থেকে গ্রেফতার

 

দৈনিক শেরপুর রিপোর্ট :

 

শেরপুরের বহুল আলোকিত বাবর এন্ড কোম্পানির অর্থ আত্মসাতের মামলায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই ভাই হলেন, শেরপুরের ‘বাবর অ্যান্ড কোম্পানি’ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান সুজন এবং তাঁর ভাই পরিচালক কামরুল হাসান শাহীন। তাঁরা শেরপুর শহরের নারায়ণপুর এলাকার প্রয়াত ব্যবসায়ী আবুল হাসেমের ছেলে।

প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে আত্মগোপনে থাকা এই দুই ভাইয়ের বিরুদ্ধে ৯২ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে ৭০ মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। আজ রোববার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী ঢাকার রাজউক উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে ব্যাংকসহ স্থানীয় ৭ শতাধিক পাওনাদারের কাছে প্রায় ১০০ কোটি টাকা ঋণ রেখে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন তারা। ফলে পাওনাদারেরা অর্থ আত্মসাতের অভিযোগে সুজনের বিরুদ্ধে ৮৮টি এবং শাহীনের নামে ৪টি মামলা দায়ের করেন। এর মধ্যে সুজন ৭০টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। আরও ১৮টি মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

জানা যায়, শেরপুরে প্রয়াত আবুল হাসেমের মালিকানাধীন মোট ৩৬ একর জমিতে দুটি অটো ব্রিকফিল্ড, ফিলিং স্টেশন, অটো রাইস মিল, পোলট্রি ফার্মসহ আরও একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও জেলা সদর হাসপাতাল রোডে তিনতলা বাড়ি সহ প্রায় দেড় একর জমি থাকা সত্ত্বেও তারা পাওনা পরিশোধ করছেন না।

এ উপলক্ষ্যে আজ বিকেলে শেরপুর সদর থানা প্রাঙ্গণে সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলমের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন