সূর্যমুখী ফুলের বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ 

দৈনিক শেরপুর রিপোর্ট ।।

 

শেরপুরে সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা লোকজনের ভিড়ে আটকে থাকা বনভোজনের বাসের এক মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদে যুবককে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে দু’দিন ব্যাপী সংঘর্ষ, রাস্তা অবরোধ, ভাঙচুর, আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ।

আজ দুপুরে সংঘর্ষের জেরে প্রায় দেড় ঘণ্টা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। এসময় পার্শ্ববর্তী কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক কর্তৃক ইভটিজিংয়ের শিকার হয় যানজটে আটকে থাকা বনভোজনের বাসে বসে থাকা এক মেয়েকে। এর প্রতিবাদে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই ইভটিজিংকারী যুবককে মারধর করে।

ওই ঘটনার জেরে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে কান্দাশেরীরচরের অন্তত ৫ জন গুরুতর আহত হয়। এ সময় কুসুমহাটি বাজারের রাস্তায় আগুন দিয়ে অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও পলাশ টেলিকম নামে একটি মোবাইলের দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আজ শনিবার সকাল থেকে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দু’পক্ষ পুনরায় কুসুমহাটি বাজারে শেরপুর-জামালপুর সড়কের দুইপাশে অবস্থান নেয়া শুরু করলে আবারো উত্তাপ ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুপক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়। এ সময় আবারো শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তিনি কুসুমহাটি বাজারের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন