নালিতাবাড়ী ও হালুয়াঘাটে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা আটক

ছবি: সংগৃহীত

দৈনিক শেরপুর রিপোর্ট :

শেরপুরের নালিতাবাড়ী অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে আনা ৫ হাজার ৮৩৫ কেজি জিরা আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটককৃত জিরার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের পাশের মাঠ থেকে বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের সদস্যরা এসব জিরা আটক করে।

বিজিবি সূত্র জানায়, নাকুগাঁও এলাকার পাহাড়ি পথে চোরাই পথে ভারতীয় জিরা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে নাকুগাঁও মাঠ থেকে ১৯৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।

স্থানীয়রা জানান, বেশ কয়েক মাস ধরে নালিতাবাড়ীর সীমান্ত এলাকা নাকুগাঁও বন্দরের পশ্চিম পাশের পাহাড় দিয়ে এবং পার্শ্ববর্তী হালুয়াঘাট দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে জিরা, চিনি, কম্বল পাচার হয়ে আসছে। শুক্রবার বন্দরের পশ্চিমপাশ থেকে কয়েকশ বস্তা জিরা জব্দ করেছে বিজিবি।

এদিকে নালিতাবাড়ী সংলগ্ন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা সূর্যপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের কচুয়াকুড়া এলাকা থেকে ৮৩৩ কেজি ভারতীয় জিরা আটক করেছে। এছাড়াও হালুয়াঘাটের আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বুটিয়াপাড়া এলাকা থেকে ২১ হাজার ৬০০ পিস ভারতীয় জিলেট ব্লেড আটক করেছে।

এবিষয়ে বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানভীর হাসান মজুমদার বলেন, সীমান্ত রক্ষা ও যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি। অবৈধ চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন