নকলায় গরু চোর সন্দেহে রাস্তায় দাঁড়িয়ে থাকা ৬ ব্যক্তিকে গণপিটুনি : নিহত ১

 

নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

শেরপুরের নকলায় গরুচোর সন্দেহে রাস্তায় দাঁড়িয়ে থাকা ৬ ব্যক্তিকে গণপিটুনি দেয়া হলে তাদের মধ্যে মুসলিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্য পাঁচজন। আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসলিম উদ্দিন (৪৫) শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন গোমড়া এলাকার আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪), মৃত নূর মোহাম্মদের ছেলে আমির হোসেন (৩০), জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া গ্রামের মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম (৩০)। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে শেরপুর-ঢাকা মহাসড়কের দক্ষিণ নকলা এলাকার রাস্তার পাশে ওই ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা তাদেরকে গরুচোর বলে চিৎকার শুরু করে। এতে স্থানীয় কয়েকশ লোক জড়ো হয়ে তাদেরকে গরুচোর সন্দেহে গণপিটুনি দেয়। গণপিটুনি তারা গুরুতর আহত হন। খবর পেয়ে নকলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুসলিম উদ্দিন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম আজ সোমবার দুপুরে বলেন, নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। এ ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন