পাচারকালে শেরপুরে এক ট্রাক বিনামূল্যের সরকারি বই উদ্ধার! আটক –১

ছবি : উদ্ধারকৃত ব‌ই ও ট্রাক

 

নিজস্ব প্রতিনিধি :

 

ঢাকায় পাচারকালে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা থেকে মাধ্যমিক স্কুল স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের এক ট্রাক সরকারি বই উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বই এর মধ্যে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ৯ হাজার বই ছিল। এসময় মইদুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

বইগুলো গতকাল (২২ জানুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা থেকে থেকে উদ্ধার করা হয়। আজ ২৩ জানুয়ারি দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম।

 

খবরের ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/gdZ5HDy-_OI?si=iBGaeQQsi2ZIylIy

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি রাত আনুমানিক নয়টার দিকে বইগুলো নিয়ে ট্রাকটি শেরপুর সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকায় আসলে স্থানীয়দের সন্দেহ হয়। সময় স্থানীয়দের কাছে অবগত হয়ে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে বইসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে ওই ট্রাকে বিনামূল্যে বিতরণের জন্য ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির নয় হাজার বই পাওয়া যায়।

পুলিশ জানায়, বইগুলো কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্রির উদ্যেেশে ঢাকা নেয়া হচ্ছিল। এর সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় ড্রাইভারের দেয়া তথ্যের ভিত্তিতে মইদুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান আহমেদ জানিয়েছেন, ‘এ বইগুলো শেরপুর জেলার জন্য বরাদ্দকৃত বই নয়। অন্যকোনো জেলার বই হতে পারে।’

এ বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘ব‌ইগুলু দুষ্কৃতকারী কর্তৃক পাচার করে ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছি। তদন্তের স্বার্থে আমরা তার নাম প্রকাশ করছি না। এ সংক্রান্তে একজনকে আটক করা হয়েছে। আমরা অনুসন্ধান করছি। জড়িতদের ব্যাপারে আমাদের নজরদারি আছে। এর সাথে সরকারের ভাবমূর্তির বিষয় জড়িত। যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন