সীমান্তে অপরাধ বন্ধে শেরপুরে বিজিবির জনসচেতনতামূলক সভা

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরের সীমান্ত এলাকায় চোরাচালানসহ সকল প্রকার অপরাধ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার নকশী, তাওয়াকুচা ও শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া বিওপিতে এ সভার আয়োজন করা হয়।

এসময় নকশী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল লতিফ, তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম আজাদ, কর্ণজোড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সাইদুর রহমান, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য গোলাপ হোসেনসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এসময় সীমান্ত এলাকায় জনসাধারণের অবাধ চলাচল ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ, গবাদি পশু চড়ানোর সময় সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করা এবং মাদকদ্রব্যসহ যে কোন চোরাচালান বন্ধে সচেতন হওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেইসাথে সীমান্তে কোন ধরনের অপরাধ বা অবৈধ কার্যক্রম দেখলে সাথে সাথে তা বিজিবিকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন