নালিতাবাড়ীতে ২ কোটি ৩২ লাখ টাকার ভারতীয় শাড়িসহ অন্যান্য মালামাল আটক 

 

দৈনিক শেরপুর রিপোর্ট :

 

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ি থেকে বিপুল পরিমাণ শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাস ও ফেন্সি গাউনসহ প্রায় সোয়া দুই কোটি টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) ভোররাত পৌনে দুইটার দিকে নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা গারো পাহাড়ে রামচন্দ্রকুরা বিওপির সীমান্ত পিলার ১১১৮/৬ এস এর বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ ভেতরে পানিহাতা গ্রামের তালতলা মাঠ এলাকা থেকে এসব চোরাই পণ্য আটক করে বিজিবির টহল দল। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি সিন্ডিকেটের সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, পাহাড়ি গ্রাম পানিহাতা এলাকা দিয়ে ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বড় একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পানিহাতা তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে কার্টন ভর্তি ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১টি শাড়ি, ১০টি বড় লেহেঙ্গা, ৪টি ছোট লেহেঙ্গা, ১টি ফেন্সি গাউন, ১টি ফেন্সি লেহেঙ্গা জব্দ করে ক্যাম্পে আনা হয়। জব্দকৃত এসব পণ্যের বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানায় বিজিবি।

খবরের ভিডিও দেখতে ক্লিক করুন 

https://youtu.be/7CQcPvNlRMY?si=caAl1ODr6M_TzVUG

 

ময়মনসিংহ ব্যাটলিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। তিনি বলেন, সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি কাজ করে চলেছে।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন