নকলায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৮ টি ইটভাটায় ৪৭ লাখ টাকা জরিমানা

 

নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

শেরপুরের নকলায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি ইটভাটা থেকে ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার মেসার্স এফ আর ব্রিকস, পাইস্কার এলাকার মেসার্স ঝিকঝাক এফ আর ব্রিকস, শিববাড়ী এলাকার সুমন ঝিকঝাক ব্রিকস, ধনাকুশার মেসার্স জননী ব্রিকস, বন্দটেকীর মেসার্স বাবা ঝিকঝাক ব্রিকস, গৌড়দ্বার রুনীগাঁও এলাকার মেসার্স চমক ব্রিকস, মেসার্স তাহের ব্রিকস ও মেসার্স সেভেন স্টার ব্রিকসের মালিককে মোট ৪৭ লাখ জরিমানা করা হয়।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর কুতুব-ই আলম সিদ্দীক, শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক নাছিম উদ্দিন, নকলা থানার এস.আই সাদেকুর রহমান, এএসআই নূরল ইসলামসহ পুলিশ সদস্য, সেনাবাহিনীর কর্মকর্তা-সদস্যগন, সংশ্লিষ্ট ইটভাটার মালিকসহ ভাটায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা বায়ু দূষণের কবল থেকে দেশ-জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আল-মামুন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন