শেরপুরে প্রতিবন্ধী কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার 

দৈনিক শেরপুর ডেস্ক : 

 

শেরপুর সদর উপজেলায় সাদিয়া বেগম (১৩) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম।

 

আজ সোমবার (৬ জানুয়ারি) উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীর চর দশানীপাড়া গ্রামের একটি ভুট্টা খেত থেকে ওই কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত সাদিয়া বেগম সাহাব্দীর চর গ্রামের জনৈক জামাদার মিয়া ও মারুফা দম্পতির মেয়ে। 

 

স্থানীয়রা জানান ওই কিশোরীকে কুপিয়ে মারা হয়েছে। এ বিষয়ে নিহত কিশোরী সাদিয়ার মা মারুফা বেগম দাবি করেন, জমাদারের সৎভাই আব্দুল আজিজ ও আব্দুল হালিমের সাথে তাদের বিরোধ চলে আসছে। তারাই সাদিয়াকে খুন করেছে। তবে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যও এ ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাঞ্চল্যকর এ খুনের রহস্য উদঘাটনের জন্য জমাদার মিয়াকে খোঁজছে পুলিশ। 

 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, সদর উপজেলার সাহাব্দীর চর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর লোকজনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। রোববার রাতের কোন এক সময় বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বসত বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কে বা কারা হত্যা করে তার‌ রক্তাক্ত লাশ জামাদার মিয়ার ক্ষেতেই ফেলে রেখে যায়। সোমবার সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সাদিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

 

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (‌এস‌আই) তারেক বিন হাসান বিকেলে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পর থেকে মেয়েটির মা ছাড়া বাবা এবং পরিবারের অন্যান্য লোকজন গা ঢাকা দিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং এর সাথে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন