শেরপুরে সীমান্তে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

দৈনিক শেরপুর প্রতিনিধি :

 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সীমান্তবর্তী খাড়ামোড়া পাহাড়ি গ্রাম থেকে ভারতীয় ১৩ বোতল মদসহ মনোহর ( ৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনোহর ( ৩৫) শ্রীবরদী উপজেলার উত্তর ঘোনাপাড়া গ্রামের আবু বক্কর ওরফে চিনির ছেলে।

পুলিশ জানায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদের নেতৃত্বে এসআই জালাল উদ্দিন, এএসআই সেলিম উদ্দিন সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্ত জনপদের ভারত সীমান্ত ঘেঁষা খাড়ামোড়া পাহাড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাতব্বর আলীর বাড়ি থেকে প্লাস্টিকের একটি বাজারের ব্যাগ থেকে ১৩ বোতল ভারতীয় মদসহ মনোহর কে আটক করা হয়েছে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থানীয় সীমান্ত জনপদের মাদক ব্যবসায়ী খাড়ামোড়া গ্রামের নুর ইসলামের ছেলে ইমান আলী (৩৫) ও মাতাব্বরের ছেলে বাবু ওরফে কালা বাবু (৩০) পালিয়ে যায়। ধৃত মনোহর ও তার ২ সহযোগী ইমান আলী, বাবু ওরফে কালা বাবুর বিরুদ্ধে এসআই জালাল উদ্দিন বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন থেকেই খাড়ামোড়া গ্রামের একটি সংঘবদ্ধ চক্র পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে বিক্রি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার বিকেলে আমরা অভিযান চালাই। পালিয়ে যাওয়া অপর ২ মাদক ব্যবসায়ীকে অচিরেই গ্রেপ্তার করা হবে। ধৃত মনোহরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন