নালিতাবাড়ীতে অবৈধ বালু মহালে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান

 

দৈনিক শেরপুর ডেস্ক :

শেরপুরের নালিতাবাড়িতে অবৈধ বালু মহালে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চারালি ব্রিজ থেকে কালাকুমা বাজার পর্যন্ত ভোগাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার ভোগাই নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মঙ্গলবার সকাল ১০ টা হতে রাত ১১ টা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ৩ টি ট্রাক, ৩০ টি ড্রেজার মেশিন এবং ৩০ টি পাম্প। এছাড়াও বালু উত্তোলনের ১৪ টি স্থাপনা/মাচা ধ্বংস করা সহ অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। অবৈধ বালুর বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন