সড়ক দুর্ঘটনা ৬ জন নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া বাসচালক গ্রেফতার 

 

দৈনিক শেরপুর রিপোর্ট : 

 

শেরপুরে যাত্রীবাহী বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া বাসচালক মো. সুমন (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব‌।

 

র‍্যাব-১৪, জামালপুর ও র‍্যাব-১, উত্তরা এর যৌথ অভিযানে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা হতে গ্রেফতার হয় ঘাতক বাসচালক মো. সুমন। সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘীর চর গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।

উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর সকাল এগারোটায় শেরপুর সদর থানার ভাতশালা এলাকায় শেরপুর টু ঢাকা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ড্রাইভার ও ৫ যাত্রীর সকলেই নিহত হন। এ ঘটনায় নিহত সিএনজি চালক এর ছেলে মো. জিহাদ মিয়া (১৮) বাদী হয়ে ওইদিনই শেরপুর সদর থানায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় ছায়া তদন্তে নামে র‌্যাব-১৪, জামালপুর। এর‌ই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ২০২৪ রাত ১৯.১০ ঘটিকায় রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার ৮নং সেক্টর এলাকা হতে ঘাতক বাস চালক আসামি মো. সুমনকে গ্রেফতার করে র‌্যাব। আটক আসামিকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আজ দুপুরে র‌্যাব ১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, পিপিএম-সেবা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন