শেরপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিনিধি :

শেরপুরে হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি ছম আলী (৬৮)’কে আটক করেছে র‍্যাব।২৫ ডিসেম্বর ১৮.০৫ ঘটিকায় শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন বাকাকোড়া এলাকা হতে তাকে আটক করা হয়।

ছম আলী (৬৮) শেরপুর জেলার সদর উপজেলার বড়‌ইতলা গ্রামের শরবেশ আলীর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে ৫১৮ জন হাজতি ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। পলাতক আসামিদের আটকে অভিযানে নামে র‌্যাব‌। এর‌ই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছম আলীর অবস্থান নিশ্চিত হয়ে বুধবার দুপুরে ঝিনাইগাতী থানাধীন বাকাকোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন