শেরপুরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই

ছবি : শেরপুরে নিহত সেনা সদস্য ওয়াসিম আকরামের সংগৃহীত ছবি।
নিজস্ব প্রতিবেদক :
শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আপন চাচাতো ভাইএর দায়ের কোপে নিহত হয়েছেন ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনা সদস্য । আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। 
নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়া গ্রামের হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর হতে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। গত ছয়মাস আগে শেরপুর পৌরসভার বারাক পাড়া মহল্লায় বিয়ে করেছেন তিনি। তিনদিন আগে ছুটিতে গিয়ে প্রথমে শ্বশুর বাড়িতে যান তিনি।
গত দুইদিন শ্বশুর বাড়িতে থাকার পর নিজের বাড়িতে গিয়ে আজ সকালে তার বাবার সাথে ধান কাটতে যান ওয়াসিম আকরাম। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিম আকরামকে দা দিয়ে পিছন থেকে কোপ দেয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত ওয়াসিম আকরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ওনার ডেডবডি পেয়েছি। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন