শেরপুরে কারাগার থেকে পলাতক হাজতি আটক

 

নিজস্ব প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মাদক মামলার হাজতি আশিকুজ্জামান পলাশ (৪৩)’কে আটক করেছে র‍্যাব। বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকা হতে আশিকুজ্জামানকে আটক করে র‌্যাব।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির একটি অভিযানিক দল

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট বিকাল চারটায় দিকে কয়েক হাজার দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে। এসময় তারা বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে এবং কারাগারে আটক ৫১৮ জন হাজতি ও কয়েদীদেরকে পালাতে সহায়তা করে। এরপর থেকে আসামিদের আটক করতে অভিযানে নামে র‌্যাব। এর‌ই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদীর ভায়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আশিকুজ্জামান পলাশকে আটক করে র‌্যাব।

ধৃত হাজতি‘কে শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতি ও কয়েদিদের বিরুদ্ধে র‍্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন