সৌদি আরবে রেড অ্যালার্ট জারি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বন্যার শঙ্কায় সৌদি আরবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেইসাথে রিয়াদ-জেদ্দাসহ বিভিন্ন এলাকায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।

মরুভূমির দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদ ও বন্দরনগরী জেদ্দাসহ কয়েকটি শহরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বিরূপ ও প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় মক্কা-মদীনা ও তাবুকসহ বিভিন্ন, স্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার (২০ মার্চ) পর্যন্ত দেশটির বেশিরভাগ অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতের পূর্বাভাস ও আবহাওয়ার পরিবর্তনের কারণে জনসাধারণকে ‘চরম সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ।

গালফ নিউজের প্রতিবেদনে জানা গেছে, আবহাওয়ার প্রতিকূলতার কারণে রিয়াদ, কাসিম, হাফর আল বাতিন এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে মঙ্গলবার (১৯ মার্চ) অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস‌ও স্থগিত করা হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তর তাবুকে তীব্র বৃষ্টিপাতের শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে। সেইসাথে উচ্চ-গতির বাতাস, শিলাবৃষ্টি, বজ্রঝড়, সক্রিয় বাতাস সঙ্গে ধূলিঝড়, এবং আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: সংবাদমাধ্যম গালফ নিউজ

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

AI বানালো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাভ ইউ’ – অভিনেতা, পরিচালক ছাড়াই ইতিহাস সৃষ্টি

অনলাইন ডেস্ক:   চলচ্চিত্র জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের প্রথম ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হলো যার নাম ‘লাভ ইউ’।…

বিস্তারিত পড়ুন...

ট্রাম্প-জেলেনস্কি ১০ মিঃ উত্তপ্ত বাক্যবিনিময়, ভেস্তে গেল বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওভাল দপ্তরে গণমাধ্যমের সামনেই নজিরবিহীনভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ১০ মিনিট ধরে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্যবিনিময়ে ভেস্তে যায় বৈঠকটি। এতে জেলেনস্কিকে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন