অনলাইন ডেস্ক:
চলচ্চিত্র জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের প্রথম ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হলো যার নাম ‘লাভ ইউ’।
এই ছবিতে নেই কোনও তারকা, নেই অভিনেতা কিংবা অভিনেত্রী। নেই কোনও ক্যামেরাম্যান, সঙ্গীত পরিচালক বা পরিচালকের স্পর্শ। পুরো ছবিটির প্রতিটি দিকই তৈরি হয়েছে AI-এর মাধ্যমে।
রোমান্টিক ড্রামা ঘরানার এই ছবির প্রযোজক ও উদ্যোগতা বেঙ্গালুরুর বাগালাগুন্টে অঞ্জনেয় মন্দিরের পুরোহিত নরসিংহ মূর্তি। চমকপ্রদ তথ্য হলো, মাত্র ১০ লক্ষ টাকায় এই সিনেমাটি তৈরি করা হয়েছে। ছবিটি ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) থেকে U/A সার্টিফিকেট অর্জন করেছে, অর্থাৎ এটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।
নির্মাণে তাকে সহায়তা করেছেন AI প্রযুক্তিবিদ নূতন, যিনি কন্নড় সিনেমা জগতে ১০ বছরেরও বেশি সময় ধরে সহকারী পরিচালক ও সম্পাদক হিসেবে কাজ করে আসছেন। ‘লাভ ইউ’ সিনেমার প্রতিটি ফ্রেম, চরিত্রের ডিজাইন, ক্যামেরা মুভমেন্ট, লিপ-সিঙ্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছুই AI দিয়েই সম্পন্ন করেছেন তিনি।
ছবিটিতে রয়েছে মোট ১২টি গান, যেগুলোর প্রতিটিই সুর দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তি ও সৃজনশীলতার এই ব্যতিক্রমী মিশ্রণ সিনেমাটিকে ভবিষ্যতের এক দৃষ্টান্তে পরিণত করেছে।
যখন মানুষ নয়, যন্ত্র গল্প বলবে—তখন কেমন হবে আমাদের বিনোদনের রূপ? ‘লাভ ইউ’ যেন সেই উত্তর খুঁজে পাওয়ার এক সাহসী পদক্ষেপ।









Very good https://dub.sh/LAqZ3qv