ট্রাম্প-জেলেনস্কি ১০ মিঃ উত্তপ্ত বাক্যবিনিময়, ভেস্তে গেল বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ওভাল দপ্তরে গণমাধ্যমের সামনেই নজিরবিহীনভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ১০ মিনিট ধরে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্যবিনিময়ে ভেস্তে যায় বৈঠকটি। এতে জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন ট্রাম্প। বাতিল হয়ে যায় যৌথ সংবাদ সম্মেলন। শুক্রবারের এ বৈঠক বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া :

জেলেনস্কি

জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দুই লাইনের প্রতিক্রিয়ার চারবার ধন্যবাদ শব্দ ব্যবহার করে লিখেছেন, ‘ধন্যবাদ আমেরিকা, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, এই সফরের জন্য ধন্যবাদ। ধন্যবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস এবং মার্কিন জনগণ।’

রাশিয়ার প্রতিক্রিয়া

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, ‘ইউক্রেইনের নেতা কঠোর তিরস্কারের শিকার হয়েছেন।’

জার্মানির

‘শান্তি ইউক্রেইনের জনগণের চেয়ে বেশি আর কেউ চায় না। এজন্যই আমরা সম্মিলিতভাবে স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথ খুঁজছি। ইউক্রেইন জার্মানি ও ইউরোপের ওপর ভরসা রাখতে পারে।’ জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস

ইতালি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন ‘পাশ্চাত্যের প্রতিটি বিভক্তি আমাদের দুর্বল করে এবং যারা আমাদের পতন দেখতে চায়, তাদের পক্ষে যায়। এটি (পশ্চিমের) ক্ষমতা বা প্রভাবের বিষয় নয়, বরং যে নীতিগুলোর ওপর এটি প্রতিষ্ঠিত হয়েছে তার প্রথমটি ও সর্বাগ্রে স্বাধীনতা। বিভাজনে কারও উপকার হবে না।’

কানাডা

‘রাশিয়া অবৈধভাবে ও অন্যায়ভাবে ইউক্রেইনে হামলা চালিয়েছে। তিন বছর ধরে ইউক্রেইনীয়রা সাহস ও সহনশীলতার সঙ্গে লড়াই করছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তাদের এ লড়াই আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনে কানাডা ইউক্রেইন ও ইউক্রেইনীয়দের পাশে থাকবে।’ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

ফ্রান্স

প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ পর্তুগালে সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া আগ্রসন চালিয়েছে আর ইউক্রেইনের জনগণ আগ্রাসনের শিকার। আমি মনে করি, তিন বছর আগে ইউক্রেইনকে সহায়তা করে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমরা ঠিক করেছিলাম আর আমরা তা অব্যাহত রেখেছি। আমরা বলতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো, কানাডা, জাপান এবং আরও অনেকে। যারা শুরু থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের সহায়তা করা ও সম্মান জানানো সবাইকে আমরা অবশ্যই ধন্যবাদ দেই। কারণ তারা তাদের মর্যাদা, স্বাধীনতা, সন্তান এবং ইউরোপের নিরাপত্তার জন্য লড়াই করছেন। এটি সাধারণ বিষয় হলেও, এমন সময়ে এসব স্মরণ করা গুরুত্বপূর্ণ।’

ব্রিটেন

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানিয়েছেন, স্টারমার ইউক্রেইনের প্রতি তার অবিচল সমর্থন অব্যাহত রেখেছেন এবং ইউক্রেইনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে পেতে তিনি তার কর্তব্য পালন করে যাচ্ছেন।

ডেনমার্ক

পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন ফেসবুকে লিখেছেন, ‘এটি ইউক্রেইনের জন্য এক বড় ধাক্কা। জোরালো কথোপকথনের জন্য অবশ্যই জায়গা থাকা উচিত—এমনকি বন্ধুদের মধ্যেও। কিন্তু যখন তা ক্যামেরার সামনে হয়, তখন কেবল একজনই বিজয়ী হন। আর তিনি ক্রেমলিনে বসে আছেন।

হাঙ্গেরি

প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এক্স-এ লিখেছেন, ‘শক্তিশালী নেতারা শান্তি প্রতিষ্ঠা করেন, আর দুর্বল নেতারা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প আজ সাহসিকতার সঙ্গে শান্তির পক্ষে দাঁড়িয়েছেন—যদিও তা অনেকের জন্য হজম করা কঠিন। ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট!’

অস্ট্রেলিয়া

‘যতদিন প্রয়োজন, ততদিন আমরা ইউক্রেইনের পাশে থাকব। কারণ এটি একটি গণতান্ত্রিক জাতি বনাম ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী শাসনের লড়াই, যার শুধু ইউক্রেইন নয়, বরং পুরো অঞ্চলজুড়ে স্পষ্টতই সাম্রাজ্যবাদী লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ

নরওয়ে

নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্তুর টিভিটু-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘হোয়াইট হাউজে আজকে যা দেখলাম তা গুরুতর ও খুবই হতাশাজনক। এখনও ইউক্রেইনের যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন, আর ইউক্রেইনের নিরাপত্তা ও ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ।ট্রাম্প জেলেনস্কিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন, যা খুবই অযৌক্তিক। আমি এই ধরনের মন্তব্য থেকে নিজেকে দূরে রাখতে চাই। স্বাধীনতার লড়াইয়ে ইউক্রেইনের পাশে আছে নরওয়ে।’ প্রধানমন্ত্রী ইউনাস গার স্তুর

মলদোভা

‘সত্যিটা খুবই সহজ। রাশিয়াই ইউক্রেইনে আক্রমণ করেছে। রাশিয়া আগ্রাসী। ইউক্রেইন তার স্বাধীনতা রক্ষা করতে লড়ে যাচ্ছে, সঙ্গে আমাদেরও। আমরা ইউক্রেইনের সঙ্গে আছি।’ মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু

চেক প্রজাতন্ত্র

চেক প্রেসিডেন্ট পেত্র পাভেল এক্স-এ লিখেছেন, ‘আমরা আগেও ইউক্রেইনের পাশে ছিলাম, এখনও পূর্ণ সমর্থন নিয়ে ইউক্রেইনের পাশে আছি।’

নেদারল্যান্ড

‘নেদারল্যান্ডস ইউক্রেইনকে সমর্থন দিয়ে যাচ্ছে, বিশেষ করে এখন। আমরা স্থায়ী শান্তি চাই এবং রাশিয়া যে আগ্রাসী যুদ্ধ শুরু করেছে, তার অবসান চাই।’ প্রধানমন্ত্রী ডিক শোফ

এস্তোনিয়া

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস সাকনা এক্স-এ লিখেছেন, ‘শান্তির পথে একমাত্র বাধা হলো পুতিনের আগ্রাসী যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত। রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করে, তাহলে যুদ্ধ শেষ হবে। কিন্তু ইউক্রেইন যদি যুদ্ধ বন্ধ করে, তাহলে ইউক্রেইনের কোনও চিহ্ন থাকবে না। ইউক্রেইনের প্রতি এস্তোনিয়ার সমর্থন অটুট রয়েছে। সময় এসেছে ইউরোপের এগিয়ে আসার।’

পোল্যান্ড

পোল্যান্ডের প্রধানমন্ত্রী দনাল্দ তুস্ক এক্স-এ লিখেছেন, ‘প্রিয় জেলেনস্কি, প্রিয় ইউক্রেইনীয় বন্ধুরা, আপনারা একা নন।’

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

কমিশনের প্রেসিডেন্ট ফন ডার লায়েন বলেছেন, ‘শক্ত থাকুন, সাহসী থাকুন, নির্ভীক থাকুন। প্রিয় প্রেসিডেন্ট, আপনি কখনো একা নন। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য আমরা আপনার সঙ্গে কাজ চালিয়ে যাব।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

AI বানালো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাভ ইউ’ – অভিনেতা, পরিচালক ছাড়াই ইতিহাস সৃষ্টি

অনলাইন ডেস্ক:   চলচ্চিত্র জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের প্রথম ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হলো যার নাম ‘লাভ ইউ’।…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলা নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  নিউজ ডেস্ক : শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় কয়েকজন তরুণ মিলে ব্যাট দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান তালুকদার ওরফে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন