বিশ্বের জনসংখ্যা পৌঁছে গেল ৮০৯ কোটিতে 

ছবি সংগৃহীত:

আন্তর্জাতিক ডেস্ক :

 

২০২৫ সালের প্রথম দিনে এসে বিশ্বের জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৯ কোটিতে।২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২৩ সালে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছিল।

প্রতিবছরের শেষে বিশ্বের জনসংখ্যা পুনর্মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে। আর গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের জনসংখ্যা ছিল ১৪১ কোটি। এরপরের অবস্থানে চীন।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে বিশ্বে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২ জন শিশুর জন্ম এবং ২ জন শিশুর মৃত্যু হতে পারে। নতুন বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। এ ছাড়া প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী যুক্তরাষ্ট্রের নাগরিক হবেন।

২০২৪ সালের জুলাইয়ে ভারতের জনসংখ্যা ছিল ১৪০ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৯৬, এবং সে সময় ভারতের জনসংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি হয়। তার পরে চীন, যার জনসংখ্যা ১৪০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৯২৯। চীনের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে নতুন বছরে জনসংখ্যা আনুমানিক ৩৪ কোটি ১১ লাখ ৪৫ হাজার ৬৭০ হবে।

অন্যদিকে জাতিসংঘের তথ্যের ভিত্তিতে ওয়ার্ল্ডোমিটার বলছে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৯৩ জন, যা বিশ্ব জনসংখ্যার ২.১৩ শতাংশ। তারা আরও জানায় বাংলাদেশে বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২ শতাংশ।

এই পরিসংখ্যানগুলো জনসংখ্যা বৃদ্ধি ও এর প্রভাব নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

AI বানালো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাভ ইউ’ – অভিনেতা, পরিচালক ছাড়াই ইতিহাস সৃষ্টি

অনলাইন ডেস্ক:   চলচ্চিত্র জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের প্রথম ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হলো যার নাম ‘লাভ ইউ’।…

বিস্তারিত পড়ুন...

ট্রাম্প-জেলেনস্কি ১০ মিঃ উত্তপ্ত বাক্যবিনিময়, ভেস্তে গেল বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওভাল দপ্তরে গণমাধ্যমের সামনেই নজিরবিহীনভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ১০ মিনিট ধরে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্যবিনিময়ে ভেস্তে যায় বৈঠকটি। এতে জেলেনস্কিকে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন